ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৫, ৩ আগস্ট ২০২০
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত
ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। নিহত রুমন কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার চাঁনপুর এলাকার রমজান আলীর ছেলে। 

সোমবার সকালে গাজীপুর-কিশোরগঞ্জ সড়কের আমরাইদ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাপাসিয়া থানার এসআই জামাল মিয়া জানান, গাজীপুরের জিরানী বাজার এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন রুমন। ঈদের ছুটি শেষে সোমবার সকালে অটোরিকশায় করে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে কাপাসিয়ার আমরাইদ বাজার এলাকায় এলে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে রুমনসহ আরো চারজন আহত হন। 

Advertisement

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুমনকে মৃত ঘোষণা করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!