ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সিলেট ও গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫০, ৩১ জুলাই ২০২০
হবিগঞ্জ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জ ও গাইবান্ধায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে গোবিন্দগঞ্জে কাভার্ড ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন এবং হবিগঞ্জের বাহুবলে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হন। 

ঢাকা-রংপুর মহাসড়কের নুনদহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

নিহতরা হলেন, রংপুরের পীরগঞ্জের সাহেদ মিয়া, কাজল মিয়া ও গঙ্গাচড়া উপজেলার শাকিল ইসলাম। হতাহতরা ঢাকা থেকে বাড়ি ফিরছিল বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরী-আব্দানারায়ন কালিবাড়ির দুর্ঘটনায় তিনজন নিহত হন।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের রুহেল মিয়ার স্ত্রী শাহিদা খাতুন এবং ফিরোজ মিয়ার মেয়ে মালেহা খাতুন। তবে  নিহত প্রাইভেটকার চালকের পরিচয় জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম তৌফিক জানান, গাজীপুর থেকে একটি প্রাইভেট কার সুমানগঞ্জ যাচ্ছিল। শুক্রবার সকালে প্রাইভেটকারটি ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরী আব্দানারায়ন কালিবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মনোহরদী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা তিনজন নিহত হন।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!