ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিজ বাসার মেঝেতে নারী পোশাককর্মীর লাশ, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪, ৮ মার্চ ২০২২
নিজ বাসার মেঝেতে নারী পোশাককর্মীর লাশ, স্বামী পলাতক
ফাইল ছবি

গাজীপুরের বাসন মেট্রোপলিটন থানার ইটাহাটা এলাকায় এক নারী পোশাক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

নিহত মমতাজ খাতুন মিতা পাবনা সদর থানার বারইপাড়া গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। তিনি স্থানীয় ভোগড়া এলাকায় একটি নিট কারখানায় কোয়ালিটি কন্ট্রোলার পদে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাসখানেক ধরে ইটাহাটা এলাকায় স্থানীয় নুরুল ইসলামের বাড়িতে ভাড়ায় বসবাস করে ওই কারখানায় কাজ করতেন মিতা। রোববার দুপুরে ওই বাসায় আসেন নিহতের স্বামী রফিকুল ইসলাম। স্বামী চলে যাবার পর দীর্ঘ সময় ঘরের বাইরে থেকে দরজা লাগানো ছিল।

Advertisement

সন্ধ্যা ৭টায় কারখানা কর্তৃপক্ষের ফোন পেয়ে বাড়ির মালিক মিতার খোঁজ নিতে গেলে কক্ষের মেঝেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হলে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। বাসন থানা পুলিশের ওসি মালেক খসরুসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি মাওনা চৌরাস্তায় একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা যায়। হত্যাকাণ্ডের সঙ্গে তিনি জড়িত বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা। 

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার জাকির হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শিগগিরই তদন্ত করে ঘটনার সত্যতা উদঘাটন করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!