আটক ব্যবসায়ী জাফর সরদার বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল গ্রামের আজহার আলী সরদারের ছেলে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, খুলনার কেসিসি রূপসা পাইকারি মৎস্য বাজারের মেসার্স আমিনিয়া ও আজমীর ফিশ ট্রেডার্স থেকে ৩৮ হাজার ৬৬০ টাকায় মাছগুলো কিনে বাগেরহাটে নিয়ে আসেন জাফর সাদেক। একটি ইজিবাইকে মাছগুলো নিয়ে গোপনে বিক্রি করতে বের হলে তাকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো জানান, বঙ্গোপসাগরসহ সুন্দরবনের লবণাক্ত পানিতে বিচরণ করা শাপলাপাতা মাছ বিলুপ্তপ্রায় প্রজাতির। সে কারণে এ প্রজাতির মাছ শিকার, মজুত ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, ঐ মাছ ব্যবসায়ীর কাছে ক্রয় রশিদ থাকায় মেসার্স আমিনিয়ার মালিক হাজি মো. মাহবুব মোড়ল ও আজমীর ফিশ ট্রেডার্সের মালিক শহিদুল ইসলাম ভূঁইয়াকে আসামি করে মামলা করা হয়েছে। বিকেলে আদালতে নেয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠান।