বুধবার দুপুর ১টার দিকে ঐ বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তার নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, দুপুরে মাদারীপুর আদলত প্রাঙ্গনে অচেতন অবস্থায় ঐ বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পুলিশের প্রাথমিক ধারণা- অজ্ঞান পার্টি তাকে অচেতন করে সবকিছু লুট করে নিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
.png)
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সালাউদ্দিন জানান, ঐ বৃদ্ধ এখনো অচেতন। তার অবস্থার কোনো উন্নতি হয়নি তবে চিকিৎসা চলছে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন আহম্মেদ জানান, ঐ বৃদ্ধের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে ঘটনার কারণ উদঘাটন ও আইনি ব্যবস্থা নেয়া হবে।