গ্রেফতারকৃত মো. আমিনুল ইসলাম সরদার কালকিনি পৌর এলাকার চর ঠেঙ্গামাড়া গ্রামের সরোয়ার আলম সরদারের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম সরদারের সঙ্গে এক বছর আগে একই উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মৌলভীকান্দি গ্রামের এক কলেজছাত্রীর প্রেম হয়। এরই জেরে গত ১৯ জানুয়ারি প্রেমিকার বাড়িতে দেখা করতে যায় আমিনুল। ঐ সময় বাড়িতে একা পেয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে সে।
.png)
ঐ ঘটনায় ধর্ষণের শিকার কলেজছাত্রী বৃহস্পতিবার রাতে আমিনুল ইসলাম সরদারকে আসামি করে কালকিনি থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামিকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
কালকিনি থানার এসআই অনিমা বাড়ৈ বলেন, ধর্ষণ মামলায় কলেজছাত্র আমিনুল ইসলাম সরদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।