নিহতরা হলেন- দুমকি বোর্ড বাজার এলাকার ১৫ বছর বয়সী বায়েজিদ, ২০ বছরের হিরা হাওলাদার ও হাবিবুর রহমান।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাম বলেন, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল ও একটি গ্যাসবাহী পিকআপ ভ্যান বাউফলের দিকে যাচ্ছিল। অপরদিকে বাউফল থেকে একটি মোটরসাইকেল চরগরদী এলাকা অতিক্রমের সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পিকআপচাপায় ঘটনাস্থলে একজন নিহত হন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুজন মারা যান।
.png)
ওসি আরো বলেন, একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুজনের মরদেহ বরিশাল থেকে নিয়ে আসবে। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।