ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতে ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৪, ১৫ মার্চ ২০২২
মধ্যরাতে ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রায়েরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রায়েরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সোয়া ১২টার দিকে বাজারের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ একটি কাগজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ বাজারে ঈশ্বরগঞ্জ ছাড়াও নান্দাইল ও কেন্দুয়া উপজেলার অনেক ব্যবসায়ীর প্রতিষ্ঠান রয়েছে। কম জায়গায় বহু ব্যবসাপ্রতিষ্ঠান হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আবদুল কাদের মিয়া জানান, ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!