ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাথরুমে মিলল ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৩, ১৭ মার্চ ২০২২
বাথরুমে মিলল ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ
ফাইল ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাথরুম থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীনবাজারের গণশৌচারের দরজার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন: ‘নাপা সিরাপে’ নয় পরকীয়ার জেরেই ২ শিশুকে হত্যা, মা গ্রেফতার

Advertisement

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই দ্বিপঙ্কর সরকার জানান, ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের কোনো এক সময় শৌচাগারে এ ঘটনা ঘটতে পারে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!