বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
দণ্ডিতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বালভরা গ্রামের আব্দুর রশিদের ছেলে ২২ বছর বয়সী শান্ত ইসলাম ও খট্টেশ্বর গ্রামের জিল্লুর সরদারের ছেলে ১৯ বছরের এরশাদ সরদার।
.png)
রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিশু দিবসের র্যালি শেষে উপজেলা গোল চত্বর থেকে ভ্যানে করে স্কুলে ফিরছিল কয়েকজন ছাত্রী। ভ্যানে ওঠার পর থেকেই তাদের পিছু নিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত করেন শান্ত ও এরশাদ। স্কুলছাত্রীরা ত্রিমোহনী এলাকায় পৌঁছালে ফের উত্ত্যক্ত করতে থাকেন তারা। এ সময় প্রতিবাদ করলে শান্ত ও এরশাদ মিলে এক শিক্ষককে মারধর করেন। পরে স্থানীয়রা তাদের ধরে পুলিশে খবর দেয়।
ওসি আরো জানান, তাদের দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ। পরে শান্ত ও এরশাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।