ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমুদ্র সৈকতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ১৮ মার্চ ২০২২
সমুদ্র সৈকতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার 
সমুদ্র সৈকতে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার  ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ছুরি ও চাকুসহ ৫ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের আটক করে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটকরা হলেন মো. সালাউদ্দিন, মো. রশিদ উল্লাহ, মো. জোহার, মো. রফিকুল ইসলাম, মো. ইউনুস। 

শুক্রবার দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে সুগন্ধা সড়কে অবস্থানকালে পাচঁজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের তল্লাশি করে ২০ ইয়াবা ট্যাবলেট, ৪টি ছুরি ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

Advertisement

জানা গেছে, তারা সবাই পেশাদার কিশোর গ্যাংয়ের সদস্য। সৈকতে ঘুরতে আসা পর্যটকদের ছুরি-চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং আঘাত করে সর্বস্ব লুট করতো তারা।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!