এ ঘটনায় কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেছেন নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদরাসার সুপার মো. ওসমান গণি। তিনি মধুপুর উপজেলার মেহাবী গ্রামের মরহুম আব্দুল কাদেরের ছেলে।
বুধবার (২৩ মার্চ) রাতে মো. ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
আরো পড়ুন: ঘুমন্ত অবস্থায় বিকল ট্রাকে ধাক্কা, মুহূর্তেই ঝরল চালক-হেলপারের প্রাণ
জিডি সূত্রে জানা যায়, গত শনিবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদরাসার এক ছাত্রের কাছে আমার জন্য একটি উপহারের বক্স রেখে যান। পরে বক্সটি খুলে ভেতরে কাফনের কাপড় আর হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পাওয়া যায়।
ভুক্তভোগী ওসমান গণি বলেন, বক্সটি খুলে দেখার পর এ বিষয়ে আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেছি। এরপর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।