ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেল কৃষকের

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৬, ৩০ মার্চ ২০২২
ট্রাকচাপায় প্রাণ গেল কৃষকের
লাশ নিয়ে স্বজনরা হাসপাতালের সামনে

মেহেরপুরে সিমেন্টবোঝাই ট্রাকচাপায় এক কৃষক নিহত হয়েছেন। বুধবার সকালে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পুরাতন দরবেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আশরাফুল ইসলাম। ৩৫ বছর বয়সী আশরাফুল দরবেশপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে। তিনি দুই মেয়ে সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, প্রতিবেশীর সঙ্গে দরবেশপুর গ্রামে সড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন আশরাফুল। এ সময় সিমেন্টবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

Advertisement

এ ঘটনায় সড়কে ইট ও কাঠের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষুব্ধরা। এক ঘণ্টা পর পুলিশ এসে এসব সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এক সপ্তাহ আগে একই স্থানে ট্রাক ও কাভার্ডভ‍্যানের চাপায় আরো দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই গ্রামের আরজান আলী, মিশকাত আলী ও আবু সুফিয়ান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!