রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, বৃহস্পতিবার দুপুরে নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহিদ ফরিদপুরের সদরপুর উপজেলার তুন সাহেবের চর এলাকার আক্তার হোসেনের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়ার নিউকলোনি আসাদ গেট এলাকায় থাকেন।
.png)
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, গোপন সংবাদে পতেঙ্গা থানার মহাজন টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে জাহিদকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কালোবাজারি, মাদক ও সহিংসতাসহ বিভিন্ন অপরাধে রাজধানীর মোহাম্মদপুর থানায় ১২টি ও যাত্রাবাড়ি থানায় একটি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার চারটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহিদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেন। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।