ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সন্তানের লাশের জন্য তীরে দাঁড়িয়ে মায়ের অপেক্ষা

অবৈধ কারেন্ট জালে আটকিয়ে শিশুর মৃত্যু
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ৩ এপ্রিল ২০২২
সন্তানের লাশের জন্য তীরে দাঁড়িয়ে মায়ের অপেক্ষা
নদী থেকে উদ্ধার চেষ্টায় সন্তানের জন্য অপেক্ষা করছেন সন্তান সম্ভবা এক মা। ছবি: ডেইলি বাংলাদেশ

নদীতে অবৈধভাবে পাতা কারেন্ট জালে আটকিয়ে মাহি নামে আট বছরের এক বাক প্রতিবন্ধী শিশু মারা গেছে। নদী থেকে উদ্ধার চেষ্টায় সন্তানের জন্য অপেক্ষা করছেন সন্তান সম্ভবা এক মা। মাহি শেরপুর জেলা শহরের মুঞ্জুরুল ইসলামের ছেলে।

রোববার সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের কাজলা নদীতে এ মারা যাওয়ার ঘটনা ঘটে। শিশু মাহি তার মায়ের সঙ্গে নানা বাড়ি আমঝুপি পশ্চিমপাড়াতে এসেছিলেন।

মাহির মা শিউলী খাতুন জানান, মাহি তার  মামাত বোন রিয়া খাতুনের সঙ্গে কাজলা নদীতে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে মাছের ঘেরে পেঁতে রাখা অবৈধ কারেন্ট জালে টানির নিচে তার মাথা আটকিয়ে যায়। এ সময় রিয়া খাতুন বাড়িতে গিয়ে জানালে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।

Advertisement

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

শিশুর নানা রেজাউল হক জানান, মাহির মা শিউলী খাতুন দ্বিতীয় সন্তান হওয়ার জন্য এসেছে। শিশুটির বাবা মঞ্জুরুল ইসলাম পোশাক কারখানার কর্মী। তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!