[ দেশজুড়ে ]
পা পিছলে স্রোতে তলিয়ে গেলেন শিক্ষক, তিন ঘণ্টা পর ভেসে উঠল লাশ
নারায়ণ চন্দ্র হালদার
পিরোজপুরের ইন্দুরকানীতে খালে হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে স্রোতে তলিয়ে যান এক শিক্ষক। তবে তিন ঘণ্টা পর তার লাশ ভেসে উঠে।
বুধবার সকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর খালে এ ঘটনা ঘটে। নিহতের নাম নারায়ণ চন্দ্র হালদার। ৭৫ বছর বয়সী নারায়ণ একই গ্রামের বাসিন্দা। তিনি গ্রামের মাধ্যমিক স্কুলের সাবেক শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানায়, হাত-মুখ ধুতে পার্শ্ববর্তী খালে যান শিক্ষক নারায়ণ। খালের ঘাট থেকে পড়ে গেলে নিমিষেই তাকে স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। একপর্যায়ে তিন ঘণ্টা পর তার লাশ ভেসে ওঠে। পরে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।
.png)
ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক জানান, সাবেক স্কুলশিক্ষক খালে ডুবে মারা গেছেন। পরিবারের কোনো আপত্তি না থাকায় লাশ সৎকারের ব্যবস্থা করতে বলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!