ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
[ দেশজুড়ে ]
পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১
গ্রেফতারকৃত রাজিব
পিরোজপুরের ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে একটি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ রাজিব নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে বরগুনা সদর উপজেলার আমতলার পার এলাকার মোশারফের ছেলে।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার চোরাচালান, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে ভান্ডারিয়া থানা এলাকায় অভিযান চালানো হয়। বৃহস্পতিবার ভোরে নদমুলা ইউনিয়নের একটি ব্রিজের ওপর সন্দেহজনক ঘোরাফেরার সময় রাজিবকে গ্রেফতার করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলা ডিবি পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া জানান, অস্ত্রের বৈধ কাগজ দেখাতে না পারায় গ্রেফতারকৃত রাজিবের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় দুটি মাদক, একটি নারী-শিশু নির্যাতন এবং চারটি হত্যাচেষ্টা মামলা বিচারাধীন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!