ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩৬ মামলার আসামি শিবির নেতা মক্কি গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ১৬ মার্চ ২০২২
৩৬ মামলার আসামি শিবির নেতা মক্কি গ্রেফতার
শিবির নেতা আমের উদ্দিন মক্কি

ফেনীর ছাগলনাইয়ায় আমের উদ্দিন মক্কি নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উপজেলার ঘোপাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম বলেন, মক্কি উপজেলার দক্ষিণ মন্দিয়া গ্রামের জামায়াত নেতা মোসলেহ উদ্দিনের ছেলে ও জেলা ছাত্র শিবিরের সাথী। তার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে।

র‌্যাব ও ছাগলনাইয়া থানা সূত্রে জানা গেছে, ছাগলনাইয়া দাখিল মাদরাসা থেকে দাখিল পাস করার পর ফেনীর ফালাহিয়া মাদরাসায় পড়ালেখা করেন মক্কি। সেখান থেকেই শিবিরের সঙ্গে যুক্ত হন তিনি। ২০১২ ও ২০১৩ সালে ছাগলনাইয়াসহ ফেনীর বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা, পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ, যাত্রীবাহী গাড়িতে পেট্রোলবোমা হামলা, হত্যাচেষ্টাসহ ৩৬টি মামলার আসামি শিবির নেতা মক্কি।

Advertisement

আরো পড়ুন: মাদক মামলায় ১১ দিন কারাভোগের পর হাজতির মৃত্যু

২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ২০১৮ সালে স্বরূপ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে আবার মাঠে নামেন মক্কি। প্রশাসনের লোকজনের সঙ্গে সখ্য গড়ে তুলে মামলা থেকে বাঁচার পথ খুঁজতে থাকেন। তবে দ্রুত চার্জশিট হওয়ায় তার সব চেষ্টা ব্যর্থ হয়।

ওসি শহীদুল ইসলাম আরো জানান, তার বিরুদ্ধে ফেনী, সোনাগাজী ও ছাগলনাইয়া থানায় ৩৬টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ১০ মার্চ রাতে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি টহল দল তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করে। ১১ মার্চ বিকেলে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!