ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছেঁড়াদ্বীপে ইয়াবাসহ গ্রেফতার ৫

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৬, ১৬ মার্চ ২০২২
ছেঁড়াদ্বীপে ইয়াবাসহ গ্রেফতার ৫
ছেঁড়াদ্বীপে ইয়াবাসহ গ্রেফতার ৫; ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ২৬ হাজার পিস ইয়াবাসহ পাঁচ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১৬ মার্চ) ভোরের দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ ও পাঁচ পাচারকারীকে আটক করা হয়।

আটকরা হলেন- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে মহিদুল ইসলাম, সালেহ আহমেদের ছেলে আবুল হোসেন, নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম, আবু তাহেরের ছেলে মোহাম্মদ ফজলে করিম ও ইয়াকুব আলীর ছেলে মনসুর আলী।

Advertisement

কোস্টগার্ড টেকনাফের স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা জানান, সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক পাঁচ নটিক্যাল মাইল দূরে মিয়ানমার থেকে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেন। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থেমে দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাসহ পাঁচজনকে আটক করতে সক্ষম হন।

পরে নৌকাটি তল্লাশি করে পানির ড্রামের ভেতর লুকিয়ে রাখা এক লাখ ২৬ হাজার পিস ইয়াবা জব্দ করেন কোস্টগার্ড সদস্যরা।

তৈমুর পাশা আরো জানান,আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!