ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আবা‌সিক হো‌টে‌লে ইয়াবাসহ ধরা খেলেন কন‌স্টেবল

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২০
আবা‌সিক হো‌টে‌লে ইয়াবাসহ ধরা খেলেন কন‌স্টেবল
প্রতীকী ছবি

খুলনায় ইয়াবা ব্যবসার সঙ্গে জ‌ড়িত থাকার অভিযো‌গে মো. আকাশ রহমান না‌মে এক পু‌লিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে মহানগরীর এক‌টি আবা‌সিক হো‌টে‌লে অভিযান চা‌লি‌য়ে তা‌কে গ্রেফতার  করা হ‌য়।

এ সময় তার থে‌কে ১৪২ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরু‌দ্ধে খুলনা সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।

মো. আকাশ রহমান বা‌গেরহাট জেলার ফ‌কিরহাট থানার বা‌হির‌দিয়া পু‌লিশ ক্যা‌ম্পে কর্মরত ছিলেন। তার কন‌স্টেবল নম্বর ৪১৫।

Advertisement

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খুলনা ‘ক’ সা‌র্কে‌লের প‌রিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম জানান, শাহীন আবা‌সিক হো‌টে‌লে অভিযান প‌রিচালনা করা হয়। এ সময় হো‌টে‌লের ৪র্থ তলার ৪৬ নম্বর কক্ষ থে‌কে পু‌লিশ সদস্য মো. আকাশ রহমানকে গ্রেফতার করা হয়। 

খুলনা সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল জানান, এ ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। আসা‌মি‌কে আদাল‌তে সোপর্দ করা হ‌বে।


 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!