ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল ৭ মাসের শিশুর

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৯, ৭ এপ্রিল ২০২২
দুই ইজিবাইকের সংঘর্ষে প্রাণ গেল ৭ মাসের শিশুর
মাদারীপুর জেলার মানচিত্র: ফাইল ফটো

মাদারীপুরে দুটি ইজিবাইকের সংঘর্ষে আফরা নামে ৭ মাসের এক শিশু নিহত হয়েছে। এ সময় আফরার নানিসহ আহত হয়েছেন চারজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মাদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আফরা সদর উপজেলার কালাইমারা গ্রামের মো. জাহাঙ্গীরের মেয়ে ও আহত নানি ফিরোজা বেগম কালকিনির কালীগঞ্জ এলাকার ফিরোজ হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৭ মাসের নাতনি আফরাকে সঙ্গে নিয়ে কালকিনি উপজেলার কালিগঞ্জ থেকে সদর উপজেলার তালতলার দিকে আসছিলেন নানি ফিরোজা বেগম। সদর উপজেলার মাদ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ৭ মাসের আফরা। এ সময় নানি ফিরোজা বেগমসহ চারজন আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

Advertisement

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার আল শাহরিয়ার শাকিল জানান, সড়ক দুর্ঘটনায় ৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। ইজিবাইক থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই আফরা মৃত্যু হয়েছে বলে প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে।

মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসরাম মিঞা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!