ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৭, ৮ এপ্রিল ২০২২
যশোরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের চৌগাছা উপজেলায় প্রতিপক্ষের হামলায় সহোদর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার নারায়ণপুর ইউপির টেঙ্গরপুর গ্রামে সর্দার ব্রিকসের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আব্দুর রহমানের ছেলে আয়ুব হোসেন ও তার ছোট ভাই ইউনুচ আলী। এছাড়া নিহত আয়ূবের ছেলে রনি (৩০) আহত হন। রনিকে উপজেলা সরকারি হাসপাতালে নিলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল কদর ও ইউপি সদস্য জাকির হোসেন জানিয়েছেন, ধারাল অস্ত্রের কোপে মৃত আব্দুর রহমানের ছেলে আয়ুব হোসেন নিহত হয়েছেন। আহত হন তার ছোট ভাই ইউনুচ আলী এবং নিহত আয়ুবের ছেলে রনি। আহতদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নেওয়ার পথে ইউনুচ আলী মারা যান। রনিকে উপজেলা সরকারি হাসপাতালে নিলে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, কামলা ঠিক করা নিয়ে প্রথমে ইউনুছ আলী খানের সঙ্গে স্থানীয় দোকানি মুকুলের কথা কাটাকাটি হলে একই এলাকার ইউনুসকে মুকুল, বিল্লা ও বিপুল মারপিট করে। পরবর্তীতে ইউনুস বাড়িতে গিয়ে তার ভাই আইয়ুব খাঁ ও ভাতিজা আসাদুজ্জামান খান রনি ওই দোকানে যেয়ে ঘটনার প্রতিবাদ করলে মুকুল তার ভাই বিপুল, বিল্লাল ও তাদের বাবা আফজাল হোসেন ধারাল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আয়ুব, ইউনুচ ও রনিকে আহত করে। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইউনুছ আলী এবং আয়ুব আলী খানকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!