ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে লাশ হলেন মাহিম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ৮ এপ্রিল ২০২২
বন্ধুদের সঙ্গে গোসলে গিয়ে লাশ হলেন মাহিম
ফাইল ছবি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগর ব্রিজঘাট এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ইব্রাহিম আলম মাহিম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। মাহিম ইছানগর ব্রিজঘাট এলাকার চৌধুরী বাড়ীর মাহবুব আলমের ছেলে।

জানা গেছে, বন্ধুদের সঙ্গে কর্ণফুলী নদীতে গোসল করতে গিয়েছিলেন মাহিম। একপর্যায়ে দুষ্টুমির ছলে একটি সাম্পানে উঠে সেখান থেকে নদীতে ঝাঁপ দিলে আর উঠে আসেননি তিনি। সঙ্গে থাকা বন্ধুরা প্রায় ঘণ্টাখানেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শেষে তাকে উদ্ধার করে ডুবুরি দল। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

Advertisement

মাহিমকে হাসপাতালে নেয়া মোহাম্মদ সাব্বির জানান, হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসকরা মাহিমকে মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!