[ দেশজুড়ে ]
চট্টগ্রামে লাফিয়ে বাড়ছে ডায়রিয়া রোগী, একদিনেই ১০৮
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১৫ উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন-ছবি ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামে বেড়েই চলেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ১৫ উপজেলায় ১০৮ জনের আক্রান্তের খবর দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের ১৫ উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। এছাড়া গত ৭ দিনে আক্রান্ত হয়েছেন ২৯৮ জন। সুস্থ হয়েছেন ২৫৫ জন।
.png)
এর আগে, সোমবার ১১২ জন ও রোববার ৯৪ জন আক্রান্তের খবর জানিয়েছিল চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে ডায়রিয়া রোগীর চাপ সামলাতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!