চট্টগ্রামে দুদিন পর মিলল শনাক্ত
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে ৩০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে দুজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
আক্রান্ত দুজনই নগরীর বাসিন্দা। পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। এর আগে, মঙ্গলবার ০, সোমবার ০, রোববার ১, শনিবার ০, শুক্রবার ২ ও বৃহস্পতিবার ০ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
.png)
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৯২ হাজার ৯৩ জন ও উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৫৩৮ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৬৩১ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৬২ জন। এর মধ্যে নগরীর ৭৩৪ জন ও উপজেলার ৬২৮ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।