ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইয়াবা সেবনের মিথ্যা অভিযোগে মারধর, স্কুলছাত্রের আত্মহত্যা

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ৮ এপ্রিল ২০২২
ইয়াবা সেবনের মিথ্যা অভিযোগে মারধর, স্কুলছাত্রের আত্মহত্যা
নিহত স্কুলছাত্র মোহনের ঘরের সিলিং ফ্যান। ছবি: ডেইলি বাংলাদেশ

সাভারে আশুলিয়ায় ইয়াবা সেবনের অভিযোগ তুলে মারধর করায় এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম মোহন। সে ঐ এলাকার ইউসুফ আলীর ছেলে। মোহন বাড়ির পাশের  প্রোগ্রেসিভ মডেল স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

মোহনের বাবা ইউসুফ আলী জানান, তার ছেলেকে বৃহস্পতিবার ইয়াবা সেবনের মিথ্যা অভিযোগ তুলে আউকপাড়া এলাকার কয়েকজন ব্যক্তি মারধর করে। শুক্রবার সকালে আবারো আউকপাড়া এলাকার মজিবুর রহমান বিশা ও সাইফুল ইসলাম নামে দুই ব্যক্তি মোহনকে একটি ক্লাবে নিয়ে মারধর ও চরম ভয়ভীতি প্রদর্শন করে। খবর পেয়ে পরিবারের লোকজন ছুতে গিয়ে মোহনকে বাড়িতে নিয়ে আসে। এরপর দুপুরে অপমানে ও ক্ষোভে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে মোহন।

Advertisement

এদিকে, খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্কুলছাত্র মোহনের লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আশুলিয়া থানার ওসি এস.এম কামরুজ্জামান জানান। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!