ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘প্রেমে না’ বাবা-মার, সেহরিতে উঠেই পেলেন লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৯, ১০ এপ্রিল ২০২২
‘প্রেমে না’ বাবা-মার, সেহরিতে উঠেই পেলেন লাশ
লাশ (ফাইল ছবি)

চট্টগ্রামের লোহাগাড়ায় ‘সুইসাইড নোট’ লিখে রকসি পারভিন জুবলি নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। রোববার ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত জুবলি একই এলাকার আবদুল গফুরের মেয়ে। তিনি স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণিতে পড়তেন।

স্বজনরা জানান, সেহরির সময় জুবলিকে বারবার ডেকেও সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে কক্ষের দরজা ভাঙলে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পারায় এসব থেকে তাকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা।

Advertisement

লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!