ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ লাখ টাকা মূল্যের ৩০ কেজি কচ্ছপের হাড় উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৫, ১৫ এপ্রিল ২০২২
চাঁপাইনবাবগঞ্জে ৪৫ লাখ টাকা মূল্যের ৩০ কেজি কচ্ছপের হাড় উদ্ধার 
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ৩০ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে সীমান্ত পিলার ১৯১ থেকে ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফলিমারী মাঠে ৬টি বস্তার মধ্যে থাকা হাড়গুলো পায় বিজিবি সদস্যরা। সন্ধ্যা সাতটার দিকে ৫৯ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়েছে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা জানান, বিজিবির টহল দলকে দেখতে পেয়ে ফলিমারী মাঠে ৬টি বস্তা ফেলে পালিয়ে যায় দুই চোরাকারবারি। তাদের ধাওয়া করে আটক করা সম্ভব না হলেও ফেলে যাওয়া বস্তা থেকে ৩০ কেজি কচ্ছপের হাড় পাওয়া যায়। উদ্ধারকৃত হাড়ের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!