ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপনে বিয়ে, কনের নানাকে পিটিয়ে মারলেন বরের বাবা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ১৫ এপ্রিল ২০২২
গোপনে বিয়ে, কনের নানাকে পিটিয়ে মারলেন বরের বাবা
স্বজনদের আহাজারি (ইনসেটে নিহত নাজিম সর্দার)

লক্ষ্মীপুরে গোপন বিয়ের কথা জানাজানি হওয়ার পর বরের বাবার বিরুদ্ধে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে সদর উপজেলার মধ্য চররমনি মোহন ইউনিয়নের মোহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজিম সর্দার একই গ্রামের হাসু সর্দারের ছেলে। অভিযুক্ত গোলাপ সর্দার একই গ্রামের নুরা সর্দারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, ১২ এপ্রিল গোলাপ সর্দারের ছেলে তারিফের সঙ্গে একই গ্রামের আব্বাস সর্দারের মেয়ে নুপুরের গোপনে বিয়ে করে। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। পরে লোকজন নিয়ে এসে কনের নানা নাজিম সর্দারকে পিটিয়ে আহত করেন তারিফের বাবা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!