[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে ১ লাখ ১৫ হাজার পরিবার পাবে টিসিবির পণ্য
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিসি মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এ সভা হয়, ছবি ডেইলি বাংলাদেশ
আসন্ন রমজান উপলক্ষে লক্ষ্মীপুর জেলার প্রায় একলাখ ১৫ হাজার নিন্মআয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ করা হবে। এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডিসি মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে এ সভা হয়।
সভায় বলা হয় প্রাথমিকভাবে জেলার ৫টি উপজেলার ১৩টি ডিলারের মাধ্যমে মোট সাড়ে ৩২ হাজার পরিবারকে দেওয়া হবে। পর্যায়ক্রমে বাকিদেরও পরবর্তীতে দেওয়া হবে।
.png)
টিসিবির পণ্যের মধ্যে রয়েছে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল কেজিপ্রতি ৬৫, সয়াবিন তৈল কেজিপ্রতি ১১০ ও ছোলা কেজিপ্রতি ৫০ টাকা করে বিক্রি করা হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরে আলম, নিগার সুলতানা, প্রেস ক্লাব সভাপতি হোছাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!