ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ডাকাত সর্দার আটক 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২২
লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ ডাকাত সর্দার আটক 
অস্ত্র-গুলিসহ আটককৃত ডাকাত সর্দার

লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্র-গুলিসহ ১০ টি মামলার পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মানিক হোসেন প্রকাশ কালা মানিককে আটক করেছে পুলিশ। রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।

এর আগে শনিবার বিকেলে উপজেলার কামারহাট থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রামগঞ্জ থানা পুলিশ। আসামি মানিকের স্বীকারোক্তিতে রাতেই পুনরায় অভিযান চালিয়ে  উত্তর ফতেহপুর তার নিজ বাড়ির পরিত্যক্ত ঘর থেকে একটি দেশিয় পিস্তল ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার তালিকাভুক্ত ও আন্তজেলা শীর্ষ ডাকাত সর্দার মানিক হোসেন ওরফে কালা মানিক শনিবার বিকেলে কামারহাট এলাকায় গোপন স্থানে বসে ডাকাতি পরিকল্পনা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের  এসআই সৈয়দ দেলোয়ার হোসেন, দিবাকর রায়, তাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঐ এলাকা ঘেরাও করে মানিককে আটক করে।

Advertisement

রামগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, আটককৃত ডাকাত সর্দার কালা মানিকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, কুমিল্লা, গুলশান, রামগঞ্জ, লক্ষীপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি-হত্যাসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে। অস্ত্র-কার্তুজ উদ্ধারে এসআই সৈয়দ দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলাকরে। পরে রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!