ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে গুলি-ছুরিসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২০, ৩ ফেব্রুয়ারি ২০২২
টেকনাফে গুলি-ছুরিসহ দুই রোহিঙ্গা ডাকাত আটক
আটককৃত দুই রোহিঙ্গা ডাকাত

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক রাউন্ড গুলি ও একটি ছুরিসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তারা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে দাবি এপিবিএনের।

বুধবার ভোরে ঐ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঐ ক্যাম্পের আই-ব্লকের মোহাম্মদ নবীর ছেলে আব্দুস সালাম ও সৈয়দ হোসেনের ছেলে মো. সেলিম।

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের জি-ব্লকে অভিযান চালানো হয়। এপিবিএনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গাকে আটক করা হয়। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে এক রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

এসপি তারিকুল ইসলাম বলেন, আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধারকৃত গুলি ও ছুরিসহ আটককৃত রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: রোহিঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!