আটককৃতরা হলেন- আব্দুল আমিন ও মোহাম্মদ আয়াস। তারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন আলিখালী ১৬ এপিবিএন পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার সুখেন্দ্র সরকার।
.png)
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ক্যাম্প-২৫ ব্লক ডি/২৪ জামাই বাজারের উত্তর পাশে দুদু মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই রোহিঙ্গা ডাকাত পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে একটি অস্ত্র ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এর আগে, জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ আজিদুল নামে এক সন্ত্রাসীকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গত বুধবার (২৯ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার বালুখালী ১৪ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসী উখিয়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক-এইস এর বাসিন্দা আবুল হাসেমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।