[ দেশজুড়ে ]
রামুতে অপহৃত চার শিক্ষার্থী উদ্ধার, সাত রোহিঙ্গা আটক
উদ্ধার হওয়া চার শিক্ষার্থী
কক্সবাজারের রামুতে অপহরণের শিকার হওয়া চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব ও এপিবিএন। এ সময় অপহরণ চক্রের সদস্য সাত রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম। তবে এ বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
খায়রুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে টেকনাফের নয়াপাড়ার শালবন পাহাড় থেকে মোহাম্মদ কায়সার নামের এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে একই পাহাড় থেকে জাহিদুল ইসলাম মামুন ও মিজানুর রহমানকে উদ্ধার করা হয়। এছাড়া র্যাব অভিযান চালিয়ে ওইদিন রাতে আরেক শিক্ষার্থী মিজানুর রহমানকে উদ্ধার করা হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!