[ দেশজুড়ে ]
৬ কোটি টাকার আইস-ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে প্রায় ছয় কোটি টাকা মূল্যের আইস-ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ ও মিয়ানমারের মংডু থানার শিয়া কনদং এলাকার লাল মিয়ার ছেলে বদি আলম।
শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মাদকের বড় একটি চালান বাংলাদেশে ঢুকছে- এমন সংবাদে অভিযান চালায় বিজিবি। এ সময় একটি নৌকা আটক করে তল্লাশি চালানো হয়। পরে নৌকাটির পাটাতনের নিচে একটি কম্বলের ভেতরে বিদেশি অস্ত্র, এক কেজি ৩৬ গ্রাম আইস, ২০ হাজার ইয়াবাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। যার মূল্য পাঁচ কোটি ৭৯ লাখ ৬০ হাজার টাকা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর/এমএস/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!