ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃদ্ধ বাবার হাতের আঙুল কেটে ফেলল ছেলে

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ১৫ এপ্রিল ২০২২
বৃদ্ধ বাবার হাতের আঙুল কেটে ফেলল ছেলে
সদর থানা, লালমনিরহাট

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধ বাবাকে কুপিয়েছে ছেলে। ধারালো অস্ত্রের কোপে বৃদ্ধ বাবার হাতের আঙুল কেটে গেছে। গত ৬ এপ্রিল ওই ইউনিয়নের পশ্চিম আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার বিকেলে ছেলেকে আসামি করে বাবা থানায় অভিযোগ দিলে ঘটনা প্রকাশ পায়।

মামলা সূত্রে জানা গেছে, পশ্চিম আলবাড়ি গ্রামের আছির উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম। উচ্ছৃঙ্খল আচরণের কারণে অন্য ভাইদের সঙ্গে মফিজুলের বনিবনা ছিল না। ছেলের উচ্ছৃঙ্খল আচরণে অতিষ্ঠ হয়ে দাদার পুরোনো বাড়ি ছেড়ে অন্যত্র বাড়ি করে বৃদ্ধ স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন আছির। কিন্তু এতেও ক্ষান্ত হয়নি মফিজুল। সে জোর করে বৃদ্ধ বাবার আবাদি জমি অন্যত্র বন্ধক রাখে। এতে বাঁধা দেওয়ায় ছেলে মফিজুল ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে বৃদ্ধ বাবাকে কোপায়।

Advertisement

রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ আছির উদ্দিনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রংপুরে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটে এসে ছেলেকে আসামি করে বাবা থানায় অভিযোগ দিলে ঘটনা প্রকাশ পায়।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই রেজা বলেন, অভিযুক্ত মফিজুল ঘটনার দিন থেকেই পলাতক। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!