সোমবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আকমল হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন বাবুর বাড়ি পাটগ্রামের সমশেরপুর মুন্সীরহাট এলাকায়।
.png)
পিপি জানান, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রাম শহর এলাকার রসুলগঞ্জ কলেজ রোডের একটি স মিল থেকে অভিযান চালিয়ে জেএমবি সদস্য রুহুল আমীন বাবুকে আটক করে র্যাব-১৩। আটকের সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন গুলিসহ নিষিদ্ধ ঘোষিত ৭৭টি উগ্রবাদী ও আড়াই’শ জঙ্গিবাদী বই উদ্ধার করা হয়। পরে তার নামে পাটগ্রাম থানায় অস্ত্র আইনে একটি মামলা করে র্যাব। দীর্ঘশুনানি শেষে সোমবার দুপুরে এ মামলার রায় ঘোষণা করে আদালত।
পিপি বলেন, অস্ত্র আইন ১৮৭৮ এর ১৪ ধারা (১৯ এফ) ও ১৯ (এ) ধারায় রুহুল আমিন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
কোর্ট পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে অস্ত্র আইনে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আসামি এ মামলায় যতদিন জেল খেটেছেন, তা সাজা থেকে বাদ যাবে।