বৃহস্পতিবার এটিইউ'র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও দিনাজপুর জেলা পুলিশের যৌথ দল তাকে গ্রেফতার করেছে।
এটিইউ'র পুলিশ সুপার আরো বলেন, গ্রেফতার আনোয়ার হোসেন দিনাজপুরের ফুলবাড়ী থানার হত্যা মামলার আসামি। ২০০০ সালে সে তার দ্বিতীয় স্ত্রী আলতাফুন ওরফে আলতা বেগমকে খুন করে পালিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
.png)
আরো পড়ুন>>> সাড়ে ৬ কেজি সোনাসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক
জানা গেছে, হত্যার দায়ে আনোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে নাম-পরিচয় গোপন করে সে দিব্যি কাটিয়ে দিয়েছে বছরের পর বছর। হত্যা মামলার পাঁচ বছর পর ২০০৫ সালে তার যাবজ্জীবন সাজা হয়। তবে সে পলাতক ছিল।
এদিকে দণ্ড মাথায় নিয়েই সে খিলক্ষেত এলাকায় নাম-পরিচয় গোপন করে একটি কাঠ চেরাইয়ের প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।