সোমবার রাতে নিহত বিনা বেগমের স্বামী ইউসুফ আলী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব।
.png)
তিনি জানান, এ মামলায় এরইমধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নিহত বিনা বেগমের ভাগনে চুনারুঘাট উপজেলার নালুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের পুত্র শুক্কুর আলী ও বিনা বেগমের পুত্রবধূ সুবর্ণা বেগম। বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
ওসি আরো বলেন, এ ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত করছে এবং আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। এর আগে সোমবার সকালে শুক্কুর আলী ও রাতে সুবর্ণাকে গ্রেফতার করে পুলিশ।
গত রোববার রাতে বিনা বেগমকে নিজ ঘরে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যায় ভাগনে শুক্কুর আলী। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই কারণ অনুসন্ধানে মাঠে নামে পুলিশ। অভিযান চালিয়ে প্রথমে গ্রেফতার করা হয় ভাগনে শুক্কুর আলীকে। প্রাথমিকভাবে নিজে হত্যাকাণ্ড ঘটানোর কথা পুলিশের কাছে স্বীকারও করেছে শুক্কুর।