ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে যুবলীগ নেতা হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৯, ১৬ এপ্রিল ২০২২
সীতাকুণ্ডে যুবলীগ নেতা হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
যুবলীগ নেতা দাঊদ সম্রাট হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগ নেতা দাঊদ সম্রাট হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে উপজেলার ভূঁইয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

গ্রেফতাররা হলেন- মিরসরাইয়ের বাতালিয়া এলাকার নুরুল মোস্তফার ছেলে মো. মামুন ওরফে ডাকাত মামুন ও সীতাকুণ্ডের মধ্যম মহাদেবপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মো. নুরুল হুদা।

Advertisement

র‍্যাব জানায়, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বিকেলে সীতাকুণ্ডের চার নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দাঊদ সম্রাটকে নৃশংসভাবে কুপিয়ে আহত করেন দুস্কৃতিকারীরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মামলা করেন নিহতের মা।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতে থাকেন মামলার এজাহারভুক্ত দুই আসামি মামুন ও নুরুল হুদা। তাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‍্যাব। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে সীতাকুণ্ডের ভূঁইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!