[ দেশজুড়ে ]
পটিয়ায় বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ
ফাইল ছবি
চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাটে দুই ট্রাক ও মিনি বাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান বলেন, একটি ড্রাম্প, একটি পণ্যবাহী ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে। গাড়ি তিনটি উদ্ধার করা হয়েছে। তবে চালকরা পালিয়ে গেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!