সাজাপ্রাপ্ত আব্দুল মতলব কক্সবাজারের টেকনাফ উপজেলার আলীয়াবাদ এলাকার আব্দুল ওয়াহাবের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় আব্দুল মতলবকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।
.png)
২০১৪ সালের ২৮ সেপ্টম্বর নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে ৫০০ ইয়াবাসহ আব্দুল মতলবকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ওই ঘটনায় কর্ণফুলী থানায় মামলা করেন অধিদফতরের তৎকালীন উপ-পরিদর্শক কামনাশীষ সরকার। অধিদফতরের আরেক কর্মকর্তা আব্দুল হোসেন মামলাটি তদন্ত করেন।