[ দেশজুড়ে ]
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে হাতেনাতে ধরা, যুবকের কারাদণ্ড
দণ্ডিত পারভেজ
লক্ষ্মীপুরের রামগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করায় পারভেজ নামে এক যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবীবা মীরা। দণ্ডিত পারভেজ উপজেলার করপাড়া ইউনিয়নের ভাটিয়ালপুর গ্রামের শামছুল হকের ছেলে।
পুলিশ জানায়, প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন পারভেজ। শনিবার খবর পেয়ে ফোর্স নিয়ে বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করেন রামগঞ্জ থানার এসআই আবু ইউসুফ। পরে পারভেজকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
.png)
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে অভিযুক্তকে তাৎক্ষণিক আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দেয়। তাকে লক্ষ্মীপুর কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!