ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে গাড়িচাপায় পথচারী মা-মেয়ে নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ২০ এপ্রিল ২০২২
ময়মনসিংহে গাড়িচাপায় পথচারী মা-মেয়ে নিহত
তারাকান্দা থানা, ময়মনসিংহ

ময়মনসিংহের তারাকান্দায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় পথচারী মা-মেয়ে নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ-শেরপুর সড়কের রূপচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঐ এলাকার আব্দুর রহমানের স্ত্রী হ্যাপি আক্তার ও মেয়ে রেহেনা আক্তার।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, রাস্তার পাশেই তাদের বাড়ি। সন্ধ্যার পর রাস্তার বিপরীত পাশের প্রতিবেশীর বাড়ি থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন ঐ নারী। ঐ সময় একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা আনিহত হন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!