[ দেশজুড়ে ]
ধান সিদ্ধ করার সময় বজ্রপাতে মা-মেয়ের মৃত্যু
মৃতদের বাড়িতে স্বজনদের ভিড়-ছবি সংগৃহীত
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় ধান সিদ্ধ করতে গিয়ে বজ্রপাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মৃতরা হলেন, বেলংকা গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা আক্তার ও তাদের মেয়ে ইয়াসমিন আক্তার। ইয়াসমিন একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে আসমা ও তার মেয়ে ইয়াসমিন বাড়ির উঠানে ধান সিদ্ধ করছিলেন। এ সময় হঠাৎ প্রচণ্ড ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
.png)
তাড়াইল থানার ওসি মো. জয়নাল আবেদিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!