[ দেশজুড়ে ]
জানাজায় যাওয়ার পথে ট্রলারডুবি, মা-মেয়ের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ৩ শিশু।
শুক্রবার সকাল ১১টার দিকে ওই উপজেলার মাঝের চর ও খাজুরিয়া মধ্যবর্তী নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মাহিনুর বেগম ও তার মেয়ে নসরিন বেগম।
.png)
জানা যায়, ওই এলাকার এক ব্যক্তির জানাজায় অংশ নিতে স্বজনরা ট্রলারে করে মাঝের চর থেকে খাজুরিয়া যাচ্ছিলো। ট্রলারে মোট ২৫ জন যাত্রী ছিলো। যাত্রাপথে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় নদীর অদূরে থাকা কোস্টগার্ডের ট্রলার এবং জেলেরা বেশীরভাগ যাত্রীদের জীবিত উদ্ধার করে। একই সময়ে তারা মা ও মেয়ের লাশ উদ্ধার করে। এই দুর্ঘটনায় এখনও ৩ শিশু নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে স্বজনরা।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌ পুলিশ সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে বলে জানিয়েছেন বরিশালের নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!