ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি শামীম-সম্পাদক আফছার

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ২৩ মার্চ ২০২২
মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি শামীম-সম্পাদক আফছার
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বরিশাল জেলা কমিটির সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক মো. আফছার উদ্দিন মৃধা

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বরিশাল জেলা কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ৫১ সদস্যের এ কমিটি ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান ও সাংগঠনিক সম্পাদক খোকন আহমেদ হীরা প্রমুখ।

জেলা কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। নবগঠিত কমিটিতে শেখ শামীমকে সভাপতি ও মো. আফছার উদ্দিন মৃধাকে সাধারণ সম্পাদক, মারুফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

Advertisement

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন- জাকির হোসেন, কাজী জাহাঙ্গীর, আহমেদ রনি ও তালুকদার মাসুদ। যুগ্ম-সাধারণ সম্পাদক রয়েছেন জুয়েল রানা, জসিম উদ্দিন, অলিউর রহমান ও কামাল হোসেন। দফতর সম্পাদক বেলাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন বায়েজিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ-সম্পাদক মেহেদী তামিম। একই সঙ্গে পদাধিকারবলে জেলার প্রতিটি উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে কমিটির সদস্য করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!