রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দীন জানান, বুধবার রাতে উপজেলার কুমলে গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মল্লিক দিদারুল আলম রামপালের বাইনতলা ইউপির কুমলাই গ্রামের ইউনুস মল্লিকের ছেলে।
.png)
বাগেরহাটের পুলিশ পরিদর্শক (মিডিয়া সেল) এসএম আশরাফুল আলম জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে কুমলাই গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিদারুল আলমের সঙ্গে চাচাতো ভাই আবদুস সাত্তার ও তার ছেলে আবু বক্করের কথা-কাটাকাটি হয়। এ সময় দিদারুলকে নিজ বাড়ির উঠানে ফেলেই তার চাচাতো ভাই ও ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। দিদারুলের ডাক চিৎকারে পরিবার ও প্রতিবেশী আত্মীয়-স্বজনেরা সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ খবর পেয়ে মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসিফ ইকবাল ও রামপাল থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ এ ঘটনায় রাতেই অভিযুক্ত আবদুস সাত্তারকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ওসি।