আখতারুজ্জামান ঐ এলাকার চাঁন মিয়ার ছেলে। তিনি চার সন্তানের জনক।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন যাবত মানসিক রোগী হওয়ায় ঘরে শিকলবন্দি করে তালা দিয়ে রাখা হতো আক্তারুজ্জামানকে। সপ্তাহখানেক আগে শিকল ছিঁড়ে পালিয়ে গেলে পরিবারের লোকজন তাকে আবারো তালাবদ্ধ করে রাখে।
.png)
বুধবার রাতে আক্তারুজ্জামান হাত দিয়ে ঘরের মেঝেতে গর্ত করে সেই গর্তেই পড়ে থাকে। সেহরির সময় পরিবারের লোকজন আক্তারুজ্জামানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নকলা থানার ওসি মো. মুশফিকুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।