ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আমিরাতে লাশ হলেন ফটিকছড়ির জানে আলম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ২২ এপ্রিল ২০২২
আমিরাতে লাশ হলেন ফটিকছড়ির জানে আলম
নিহত জানে আলম

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় জানে আলম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার আরব আমিরাতের ফুজিরিয়া বিধিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জানে আলম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের ফতেহপুর এলাকার বাসিন্দা।

জাফতনগর ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন জানান, বাসা থেকে বেরিয়ে সবজি মার্কেটে যাচ্ছিলেন জানে আলম। ওই সময় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় তিনি নিহত হন। দীর্ঘদিন ধরে সেখানে রয়েছেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!